মালদার বিবিগ্রামে রাজ হোটেল সংলগ্ন গলিতে রয়েছে নেট ক্লাব নামে একটি কম্পিউটারের দোকান। অভিযোগ সোমবার রাতে ১০.৩০ থেকে ১১ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি যাবার সময় দোকানের সামনে বেশকিছু দুস্কৃতি মদ্যপ অবস্থায় মোটরবাইকে করে এসে তাদের পথ আটকায়। এরপর দোকানের মালিক শাহ নেওয়াজ চৌধুরী ও তার সহকর্মীদের উপর ওই দুস্কৃতির দল অস্ত্র নিয়ে চরাও হয়। তাদেরকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে ও মারধোর করে। দোকানের মালিক ও তাঁর সহকর্মীদের কাছে থাকা নগদ ৫৬ হাজার টাকা ও প্রায় এক ভরি সোনার মালা লুঠ করে চম্পট দেয় ওই দুস্কৃতির দল। ঘটনায় গুরুত্বর আহত হয় দোকানের মালিক শাহ নেওয়াজ চৌধুরী ও তার তিন সহকর্মী জয়দেব গোস্বামী, আজাদ সেখ ও সনাতন রায়। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে তারা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহতরা প্রত্যেকেই মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। এই ঘনটায় আহতদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ার করা হয়।
ঘটনায় গুরুত্বর আহত দোকানের মালিক শাহ নেওয়াজ চৌধুরী জানান, তিনি ওই দুস্কৃতিদের মধ্যে দুই জনকে সনাক্ত করতে পেরেছেন। তাদের মধ্যে একজন টমা খান ও অপরজন সবু সেখ। এই ঘটনার যেন সদ বিচার হয় তার দাবী করেছেন প্রশাসনের কাছে।